এস এম আলম, ১৩ মার্চ: পাবনায় জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কুট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টা হতে দুপুর একটা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার পাবনা সদর মোঃ রুহুল আমিন।



