Homeজেলা সংবাদপাবনায় তিন দিনব্যাপী ভুমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভার উদ্ধোধন

পাবনায় তিন দিনব্যাপী ভুমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভার উদ্ধোধন

এস এম আলম, ২৫ মে: ’নিয়মিত ভুমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখো পাবনায় তিন দিনব্যাপী ভুমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভার উদ্ধোধন হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও ভুমি মন্ত্রণালয়, ভুমি সংস্কার বোর্ড ও ভুমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় সদর উপজেলা ভুমি অফিসে এই মেলা হয়। মেলার শুরুতেই অতিথিবৃন্দরা বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। পরে ভুমি অফিসের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় জনসচেতনতামূলক সভা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, ইসলামী আন্দোলন পাবনা জেলার প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক মো: আরিফ বিল্লাহ, গণ অধিকার পরিষদের পাবনা জেলার সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রেজিনূর রহমান, আরডিসি মাহমুদুল হাসান, সহকারী কমিশনার ভুমি পাবনা মুরাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান প্রিয়া। বক্তারা বলেন, দেশের ভুমিসেবা ডিজিটালাইজ হয়েছে, জমির মালিক নিজের জমির খাজনা খারিজ অনলাইনে প্রদান করছে। এতে করে গ্রাহক ঘুষ লেনদেন ছাড়াই ভুমি সেবা পাচ্ছে। এছাড়া তিন দিনব্যাপী মেলায় সচেতনামূলক সেমিনার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ভুমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments