Homeজাতীয়রাজধানীতে ফেরা যাত্রীর চাপ বেড়েছে

রাজধানীতে ফেরা যাত্রীর চাপ বেড়েছে

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফেরা মানুষের চাপ গত কয়েক দিনের তুলনায় বেড়েছে। বুধবার (১১ জুন) রাজধানীতে প্রবেশের অন্যতম এলাকা যাত্রাবাড়ী-সায়েদাবাদসহ আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই দেশের বিভিন্ন গন্তব্য থেকে যাত্রীরা ঢাকায় প্রবেশ করছেন। প্রতিটি বাসেই যাত্রী পূর্ণ।এবার ঈদের পরে দীর্ঘ ছুটি থাকায় ঈদের পর তিনদিন পর্যন্ত ঢাকায় ফেরা যাত্রীদের চাপ দেখা যায়নি। গত কয়েকদিনের তুলনায় আজ বুধবার যাত্রীর চাপ বেশি বলে জানিয়েছেন সড়ক পরিবহন সংশ্লিষ্টরা।ঢাকায় ফেরা যাত্রীদের চাপ বৃহস্পতি, শুক্র ও শনিবার সর্বোচ্চ থাকতে পারে বলে মনে করছেন বাস মালিক শ্রমিকরা। তারা বলছেন, মূলত আগামী রোববার (১৫ জুন) থেকে খুলছে সরকারিসহ সব ধরনের অফিস ও শিল্প প্রতিষ্ঠান।দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের পোস্তগোলা, জুরাইন, ধোলাইপাড়, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, রায়েরবাগ, শনির আখড়া, মেডিকেল, কাজলাসহ আশেপাশের এলাকায় বাস থেকে নামতে দেখা গেছে। এসব এলাকা এখন ঢাকায় ফেরা মানুষের আনাগোনায় মুখর।বাস থেকে নেমে বেশিরভাগ যাত্রীই রাজধানীর বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছাতেও পারছেন। কারণ সহজেই মিলছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন। তবে যাত্রীরা জানিয়েছেন, বাস থেকে নেমে গন্তব্যে যেতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের।বুধবার সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা-কোম্পানীগঞ্জ-নবীনগর রুটে চলাচল করা গোমতী এক্সপ্রেসের একটি বাস এসে থামে যাত্রাবাড়ীর জনপথ মোড়ে। বাসটি যাত্রীতে পূর্ণ ছিল। বেশিরভাগ যাত্রীই নেমে যান এখানে।ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করা আল আরাফা এক্সপ্রেসের এক বাসের চালক শহিদুল ইসলাম বলেন, ঢাকায় আসা যাত্রী বেড়েছে। গাড়ি মোটামুটি ভরেই ঢাকায় এসেছি। রাস্তায় কোনো ঝামেলাও হয়নি।

কুমিল্লা থেকে বাসে ঢাকায় ফিরেছেন শাহনাজ বেগম, তার মা এবং সন্তান। সায়েদাবাদে কথা হয় শাহনাজ বেগমের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, আমরা যাবো সিপাহীবাগ। সিএনজিচালিত অটোরিকশা ৫০০ টাকা ভাড়া চাচ্ছে, যেখানে ভাড়া সর্বোচ্চ আড়াইশ টাকা। গাড়ি আছে অনেক কিন্তু ভাড়া বেশি চাচ্ছে।গত ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে এবার সরকারি কর্মচারীরা টানা ১০ দিন ছুটি পাচ্ছেন। গত ৫ জুন থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। আগামী ১৪ জুন পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments