Homeজেলা সংবাদপাবনায় প্রাথমিক শিক্ষা মানসম্মত করতে সেমিনার অনুষ্ঠিত

পাবনায় প্রাথমিক শিক্ষা মানসম্মত করতে সেমিনার অনুষ্ঠিত

এস এম আলম, ১৮ জুন: পাবনা জেলা প্রাথমিক বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন, পাবনার আয়োজনে জেলা পরিষদের রশিদ হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল কবীর, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মনিরুজ্জামান, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। শুরুতেই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়ের নানান বিষয়ে নানা সংকট তুলে ধরেন। পরে করণীয় সম্পর্কে নির্দেশনা দেন জেলা প্রশাসক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments