এস এম আলম, ২৩ জুন: উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের বীজ, সার ও বালাইনাশক, রোপা আমনের বীজ ও সার, শাকসবজি বীজ ও সার, লেবুর চারা ও জৈব সার, তালের চারা, নারিকেল চারা, আমের চারা, নিমের চারা, বেলের চারা, জামের চারা, কাঁঠালের চারা কৃষক, বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়। বিতরণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আহসান হাবীব, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু সাঈদ শেখ, সভাপতি পাবনা জেলা ডি কে আই বি, উপজেলা সমবায় অফিসার রবিউল আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাহাবুর রহমান সহ শতাধিক কৃষক।

