Homeজেলা সংবাদপাবনায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

পাবনায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

এস এম আলম, ২৫ আগস্ট: ’মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’- এ প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। এ উপলক্ষে সকালে পাবনার সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৈশাখী, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খাইরুল কবির ও মেডিকেল অফিসার ডক্টর এম জাহিদ কামাল সহ স্থানীয় বিশিষ্টজনেরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments