Homeজেলা সংবাদপাবনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরন সভা

পাবনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরন সভা

এস এম আলম, ১৮ সেপ্টেম্বর: পাবনা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে পাবনা পৌরসভা কর্তৃক আয়োজিত হলো আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে অবহিতকরন সভা। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুল কবীর, ডারুল আমান ট্রাস্টের অধ্যক্ষ মোঃ ইকবাল হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন। অনুষ্ঠানে পাবনা পৌরসভার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে সকলকে অবহিত করার পাশাপাশি বিভিন্ন টেকনিকাল দিক তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ এম রাশিদুল বারী এবং ইউনিসেফ এর ডাঃ রেজাউর রহমান। আগামী ১২ অক্টোবর হতে শুরু করে ১৩ নভেম্বর পর্যন্ত এই ক্যা¤েপইনে চলমান থাকবে। নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভ‚ত ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এই টিকা নিতে পারবেন। টিকা পেতে জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে িি.িাধীবঢ়র.মড়া.নফ ওয়েবসাইট হতে রেজিস্ট্রেশন করতে পারবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments