Homeজেলা সংবাদপাবনায় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

পাবনায় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

এস এম আলম, ২১ সেপ্টেম্বর: পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দেয়ার প্রতিবাদে ও আগের সীমানা পুনর্বহালের দাবিতে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন বেড়াবাসী। দুপুরে বেড়া উপজেলা থেকে কয়েক শতাধিক বিক্ষুব্ধ এলাকাবাসী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। এ সময় সীমানা পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে শ্লোগান দেন তারা। পরে জেলা প্রশাসক ও নির্বাচন অফিসারের কাছে স্মারকলিপি দেন তারা। আন্দোলনকারীরা জানান, সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার পৌরসভা ও চারটি বিন্যাস ছিলো পাবনা-১ আসনের। স¤প্রতি আসনটি ভেঙে ৩ লাখ ২৩ হাজার ভোটারের সাঁথিয়া উপজেলাকে আলাদা করে পাবনা-১ এবং বেড়া উপজেলাকে পার্শ্ববর্তী পাবনা-২ আসনের সুজানগর উপজেলার সাথে যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে ইসি। এ সিন্ধান্ত পুনঃবিবেচনার শান্তিপূর্ণ দাবিতে সাড়া না মেলায় আন্দোলনে নেমেছেন বেড়ার মানুষ। বিক্ষুব্ধ জনতা পরে জেলা প্রশাসক মফিজুল ইসলামের কাছে পাবনা-১ আসন পূর্ণবহালের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments