এস এম আলম, ৩০ সেপ্টেম্বর: পাবনা জুবলী ট্যাংক আতাইকুলা মহাসড়কে পৌরসভার প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। তার সার্বিক দিক নির্দেশনায় পাবনা পৌরসভার বিভিন্ন কাজ চলমান রয়েছে। পাবনা পৌরসভায় গত ০১ বছরে ০৪ টি প্রকল্পের মাধ্যমে প্রায় ১৪০টি রাস্তা ও ড্রেন নির্মাণ ও মেরামতের কাজ চলমান রয়েছে। যার মধ্যে শায়েস্তা খাঁ রোড সাইড ড্রেন (কোভিড-১৯ প্রজেক্ট), হাউজপাড়া সালাম মিয়ার গলির সাইড ড্রেন (কোভিড-১৯ প্রজেক্ট), জলিল হাজী রোড সাইড ড্রেন (বৃহত্তর পাবনা ও বগুড়া প্রজেক্ট), আরিফপুর রিভার সাইড রোড ও ড্রেন এর কাজ (বৃহত্তর পাবনা ও বগুড়া প্রজেক্ট) চলমান রয়েছে। এছাড়াও পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে গত ১২/০৮/২০২৫ তারিখ হতে ডেক্সগুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধ প্রকল্পে পৌর এলাকার প্রতিটি ড্রেনে লার্ভিসাইড বিষ প্রয়োগ করা হয়েছে এবং শহরের প্রধান প্রধান সড়কে, বিভিন্ন মার্কেটে, বিভিন্ন সরকারি অফিসে ও হাসপাতাল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে এডাল্টিসাইড বিষ প্রয়োগ করা হয়েছে। পৌরসভার ময়লা ব্যবস্থাপনার জন্য ফকিরপুরে ০৪ একর জমিতে সলিড ওয়েস্ট এন্ড ফেকালস ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ চলমান রয়েছে, যা আগামী ২০২৬ সালের মধ্যে শেষ হবে। মহেন্দ্রপুরে আধুনিক মানের স্লোটার হাউজ নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। শহরের যানজট নিরসনে লাইসেন্স বিহীন রিক্সা ও ইজি বাইক এর বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এছাড়া পাবনা বনমালীর সামনে পৌরসভার ফাঁকা জায়গায় পৌর স্কয়ার ও মহেন্দ্রপুরে পৌরসভার ফাঁকা জায়গায় ওপেন স্কয়ার করার পরিকল্পনা রয়েছে।

