এস এম আলম, ৯ অক্টোবর: পাবনায় জেলা তথ্য অফিসের আয়োজনে গনমাধ্যম কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ওয়ার্কশপ। সকালে জেলা পরিষদের রশিদ হলে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: জাহাঙ্গীর আলম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল আলম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ছিফাত রহমান সনম, প্রেসক্লাবের সহ সভাপতি এস এম আলাউদ্দিন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক ইমরোজ খন্দকার বাপ্পী, কল্যাণ সম্পাদক কলিট তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সহ সভাপতি প্রেসক্লাব কামাল আহমেদ সিদ্দিকী, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আখিনুর ইসলাম রিমন, প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, প্রেসক্লাবের সাবেক সহ সম্পাদক জি কে সাদী, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম, দৈনিক বিবৃতি বার্তা সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ, প্রবীণ সাংবাদিক আবু বকর সিদ্দিকী, এখন টিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয়, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি শাহীনুর রহমান, ডিবিসির জেলা প্রতিনিধি পার্থ হাসান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, দৈনিক স্পষ্টবাদী স্টাফ রিপোর্টার নবী নেওয়াজ, সাংবাদিক এমজি বিপ্লব চৌধুরী, সাংবাদিক আব্দুল হামিদ খান, সাংবাদিক সুশীল তরফদার সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ অনুষ্ঠানে বক্তারা জানান, আগামী ১২ অক্টোবর থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত পাবনায় ২৯৭৭টি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত ১ থেকে ১৫ বছর বয়সী প্রায় পৌনে ৮ লাখ শিশুকে টিকা দেওয়া হবে।

