এস এম আলম, ১১ অক্টোবর: বাংলাদেশের ১০টি অগ্রাধিকারভিত্তিক শহরে সমন্বিত কঠিন ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পাবনা পৌরসভার অন্তর্গত লস্করপুর মৌজায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পাবনা বিভাগ কর্তৃক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমের আওতায় ১টি ৬০টন/দিন ধারণক্ষমতার ১টি কঠিন বর্জ্য পরিশোধন ও ব্যবস্থাপনা ইউনিট এবং ২৬ঘনমি./দিন ধারণক্ষমতার ১টি মানব বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট নির্মাণ করা হবে। এর মাধ্যমে পৌরসভার সমস্ত পচনশীল বর্জ্যকে ক¤েপাস্ট সারে রূপান্তর করা হবে এবং সমস্ত অপচনশীল বর্জ্যকে ইনসিনারেশন প্লান্টে ভস্মীভ‚ত করা হবে। এছাড়া সেপটিক ট্যাংক হতে মানব বর্জ্য সংগ্রহ করে এ প্লান্টের মাধ্যমে পরিশোধন করা হবে। এ প্রকল্প বাস্তবায়নের ফলে পাবনা পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে। এ কাজের চুক্তি মূল্য ১১ কোটি ৯৬ লক্ষ টাকা। প্রকল্পটি ২০২৬ সালের আগস্ট মাসে সমাপ্ত হবে। বর্তমানে প্রকল্পের সামগ্রিক অগ্রগতি ২৫ শতাংশ। প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এডভোকেট শমামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা জামাতের নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হোসেন, নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আতিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা দুলাল উদ্দিন, সহকারী প্রকৌশলী ওবায়দুল হক, পৌরসভার কনজারভেন্ট্রি পরিদর্শক আসাদুজ্জমান সহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
পাবনায় বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন
RELATED ARTICLES
