এস এম আলম, ১১ অক্টোবর: পাবনায় এডওয়ার্ড কলেজ থেকে গাছপাড়া পর্যন্ত হাইওয়ে রোডের আইল্যান্ড এর মাঝখানে ২:২৫ কি:মি: রাস্তায় ৬৫০ টি বিভিন্ন প্রকার ফুলের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এডভোকেট শমামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা জামাতের নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, পৌরসভার কনজারভেন্ট্রি পরিদর্শক আসাদুজ্জমান সহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

