এস এম আলম, ১২ অক্টোবর: “টাইফয়েড প্রতিরোধে টিকা নেবো দল বেধে” এই স্লোগানকে সামনে রেখে পাবনা জেলায় শুরু হলো টাইফয়েড টিকাদান ক্যাম্পাইন। সকালে পাবনা জিলা স্কুল প্রাংগণে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল কালাম আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরুজ্জামান। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুল কবীরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাঃ রাশিদুল বারী, প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক এবিএম শরিফুল হক, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবীর, শরিফুল ইসলাম, পাবনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আখতার উজ জামান ও সহ জেলার সুশীল সমাজ প্রতিনিধীবৃন্দ। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম টাইফয়েড টিকার উপরে গুরুত্ব আরোপ করে বলেন, “শিশুরা আমাদের আগামীদিনের ভবিষ্যৎ। টাইফয়েড রোগ হতে আমাদের শিশুদের সুরক্ষা প্রদান করতে পাবনা জেলার সকল পর্যায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে জেলার সকল শিশু নিরাপদে টিকা পাওয়া নিশ্চিত করা হবে”। অনুষ্ঠানের সভাপতি জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল কালাম আজাদ জানান, “১ ডোজ টিকা গ্রহণের মাধ্যমে টাইফয়েড জ্বরকে প্রতিরোধের মাধ্যমে আগামীদিনে সুস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ আমরা গড়ে তুলবো।“ জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম পাবনা জেলার টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনী ঘোষনা করেন। এসময় পাবনা জেলার স্বাস্থ্য সহকারী ফজলুল হক শিশুদের টিকা প্রদান করেন।

