Homeজেলা সংবাদপাবনায় পি আর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের দাবিতে জেলা জামাতের বিক্ষোভ মিছিল ও...

পাবনায় পি আর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের দাবিতে জেলা জামাতের বিক্ষোভ মিছিল ও স্মারকলির প্রদান

এস এম আলম, ১২ অক্টোবর: পি আর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা জামায়াত শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহিদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে সমবেত হয়। এ সময় জেলা জামায়াত নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের কাছে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর জমা দেন। এ সময় পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল ইকবাল হোসাইন, সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম সোহেল ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল পূর্বে শহীদ চত্বরে সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতৃবৃন্দ। জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন এবং প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দিবেন বলে সম্মত হন। বিক্ষোভ মিছিল পূর্বে শহীদ চত্বরে সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments