এস এম আলম, ১৩ অক্টোবর: পাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে আলোচনা সভায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। সভায় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইসরাত জাহান পিয়া, বাংলাদেশ স্কাউট পাবনা জেলার রোভার সম্পাদক আলী আকবর মিয়া, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

