প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু ডংইউ।সোমবার (১৩ অক্টোবর) রোমে সংস্থাটির সদর দপ্তরে তাদের এ সাক্ষাৎ হয়। এসময় এফএও সদর দপ্তরে পৌঁছালে কু ডংইউ প্রধান ফটকে এসে ড. ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান।প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে রোমে অবস্থান করছেন। গত রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিমানের একটি ফ্লাইটে রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।



