এস এম আলম, ১৬ অক্টোবর: পাবনা পৌরসভা থেকে আব্দুল হামিদ রোড হয়ে শহীদ চত্তর পর্যন্ত আধুনিক মানের ৪০টি ১০০ ওয়াটের বাল¡ সংযোজনের মাধ্যমে শহরের সৌন্দর্য ও আলোকসজ্জা বৃদ্ধির উদ্যোগ নিয়েছেন পৌর প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই উদ্যোগের ফলে রাতের পাবনা শহর আরও আলোকিত ও নিরাপদ হয়ে উঠবে বলে আশা করছেন স্থানীয় নাগরিকরা। একই সঙ্গে পৌর প্রশাসকের এই কার্যক্রমকে শহর উন্নয়নের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল। এছাড়াও সরকারি এডওয়ার্ড কলেজ গেট থেকে গাছপাড়া পর্যন্ত সড়কের সৌন্দর্য বর্ধনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রকল্প প্রেরণ করা হয়েছে। আবেদনটি অনুমোদন পেলে পাবনা শহরের রূপ আরও আধুনিক ও নান্দনিক রূপে প্রকাশ পাবে বলে প্রত্যাশা করছেন সকলেই। নাগরিক সমাজের পক্ষ থেকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ এই উদ্যোগ গ্রহণের জন্য পৌর প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই তিনি পাবনা পৌরসভার অন্তর্গত বিভিন্ন সড়কের বেহাল দশা সংস্কার করে নাগরিকদের প্রশংসা কুড়িয়েছেন।
পাবনা শহরে সৌন্দর্য ও আলোকসজ্জা বৃদ্ধির উদ্যোগ নিলেন পৌর প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম
RELATED ARTICLES
