Homeজেলা সংবাদপাবনা প্রেসক্লাবের উদ্যোগে পাবনা জেলার ১৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাবনা প্রেসক্লাবের উদ্যোগে পাবনা জেলার ১৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

এস এম আলম, ১৬ অক্টোবর: আলোচনা সভা, কেক কাটা এবং মিষ্টিমুখ করানো সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ইতিহাস সমৃদ্ধ পাবনা জেলার ১৯৭ বছর উদযাপন করেছে পাবনা প্রেসক্লাব। দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এর সভাপতিত্বে এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও দৈনিক দিনকাল এর ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিৎ নাগ, এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আখিনুর ইসলাম রিমন। উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলার রাজনীতিক, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সামাজিক-সাংস্কৃতিক কর্মী, বিশিষ্টজন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে কেক কেটে ও মিষ্টিমুখের মাধ্যমে জেলার প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ সবাই ভাগাভাগি করে নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments