Homeজেলা সংবাদক্লীন এন্ড গ্রীন পাবনা গড়ার লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

ক্লীন এন্ড গ্রীন পাবনা গড়ার লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

এস এম আলম, ১৭ অক্টোবর: পাবনায় ক্লীন এন্ড গ্রীন পাবনা গড়ার লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সকালে পাবনা পৌরসভার উদ্যোগে পাবনা সার্কিট হাউজ মোড় থেকে শুরু করে পাবনা মেডিকেল কলেজ মোড়, পৈলানপুর রোডে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মফিজুল ইসলাম, পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরুজ্জামান, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, পাবনা পৌরসভার উদ্যোগে এ অভিযান খুবই গুরুত্বপূর্ণ। পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, পাবনা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। এর মাধ্যমে এই শহরকে একটি পরিচ্ছন্ন শহরে রুপান্তর করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পাবনা শহরের সকল রাস্তা মেরামত করে একটি তিলোত্তমা পাবনা পৌরসভা গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments