এস এম আলম, ১৭ অক্টোবর: জেলা প্রশাসনের আয়োজনে পাবনায় অনুষ্ঠিত হয়েছে সাধক পুরুষ লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মনিরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম, সাংবাদিক রনেশ মধু , দৈনিক যায়যায়দিন এর জেলা প্রতিনিধি ইঞ্জি: সোহেল রানা বিপ্লব, ইমাম গাযযালী স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া সুলতানা সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-ছাত্রছাত্রীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে লালন সাঁই এর গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
পাবনায় সাধক পুরুষ লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস অনুষ্ঠিত
RELATED ARTICLES
