Homeজেলা সংবাদপাবনায় ওয়ার্ল্ড কোয়ালিটি ডে পালিত

পাবনায় ওয়ার্ল্ড কোয়ালিটি ডে পালিত

এস এম আলম, ১৩ নভেম্বর: পাবনায় স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে পালিত হয়েছে ওয়ার্ল্ড কোয়ালিটি ডে। সকালে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মাতৃছায়া ক্যান্টিনে এ উপলক্ষে স্কয়ার পরিবারের সহকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় পন্যের গুনগত মান নিয়ন্ত্রন বিষয়ক সচেতনতা মুলক আলোচনা সভা। সভায় বক্তব্য দেন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মো: আব্দুল খালেক, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের পরিচালক মনামী হক, মহাব্যবস্থাপক মো: আবু তাহের ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের হেড অব ফ্যাক্টরি আবু মুসা মোহাম্মদ মনিরুল হাসান। দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিল কোয়ালিটি শ্লোগান প্রতিযোগিতা, লিফলেট বিতরন, ব্যানার ফেস্টুন প্রদর্শন ও পন্যের গুনগত মান নিয়ে শপথবাক্য পাঠ ও স্বাক্ষর। পরে দুই প্লান্টের ৬ জন বিজয়ীকে পুরস্কার দেয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments