Homeখেলাধুলাভারত-অস্ট্রেলিয়া সিরিজে মাঠে থাকছে দর্শক

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে মাঠে থাকছে দর্শক

আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার প্রায় আড়াই মাসের পূর্ণাঙ্গ সিরিজ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি শেষে ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ৪ টেস্টের প্রথমটি।

তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দর্শকের উপস্থিতির বিষয়টি নির্ধারিত হলেও টেস্টে কতজন করে দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন সেটা অনির্ধারিতই থেকে যায়।

সবশেষ খবর হলো, এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে টেস্টের দর্শকের উপস্থিতির বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। নির্ধারণ করে দেয়া হয়েছে কোন টেস্টে কতজন দর্শক মাঠে থাকতে পারবেন।

অ্যাডিলেড ওভালে দিবারাত্রি টেস্ট
আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে দিন-রাতের ম্যাচ দিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এই ম্যাচের প্রতিদিন মোট আসন সংখ্যার অর্ধেক অর্থাৎ ২৭ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন বলে জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

মেলবোর্নে বক্সিং ডে টেস্ট
রীতি অনুযায়ী বক্সিং ডে বা ২৬ ডিসেম্বর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ভিক্টোরিয়া প্রশাসন জানিয়ে দিয়েছে, প্রতিদিন ২৫ হাজার দর্শক মাঠে একসঙ্গে বসে ম্যাচটি দেখতে পারবেন।

সিডনিতে তৃতীয় টেস্ট
৭ জানুয়ারি থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট শুরু হবে। মোট আসন সংখ্যার ৫০ শতাংশ অর্থাৎ ২৩ হাজার দর্শক প্রতিদিন একসঙ্গে বসে এই ম্যাচ দেখতে পারবেন বলে জানিয়ে দেয়া হয়েছে।

গ্যাবায় চতুর্থ টেস্ট
১৫ জানুয়ারি থেকে ব্রিসবেনের গ্যাবাতে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। মোট আসন সংখ্যার ৭৫ শতাংশ বা ৩০ হাজার ক্রিকেটপ্রেমী প্রতিদিন একসঙ্গে বসে খেলার আনন্দ নিতে পারবেন বলে জানিয়ে দিয়েছে প্রশাসন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments