
এস এম আলম, ১০ জানুয়ারি: বীর মুক্তিযোদ্ধা জামিল আহমেদ আজ শনিবার ১০ জানুয়ারি ভোর ৪:০০ টায় মৃত্যুবরণ করেছেন । তার বয়স হয়েছিল ৭৬ বছর। গার্ড অব অনার দেওয়ার পর তাঁকে পাবনা সদর আরিফপুর গোরস্থানে দাফন করা হয়। গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার (ভুমি) এস এম ফুয়াদ।


