এস এম আলম, ১৪ মার্চ: পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালী, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রমের উদ্বোধন হয়েছে। দুপুরে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের আয়োজনে পাবনা গণপূর্ত অফিসের সামনে থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা। পরে একটি জনসচেতনামূলক র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মনিরুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, প্রেসক্লাবের সধারণ সম্পাদক জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রিমন, জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

