এস এম আলম, ১৪ মার্চ: ঈশ্বরদী পৌরসভার মেসার্স করিম পেট্রোলিয়াম এজেন্সি এর বিরুদ্ধে অবৈধভাবে ৩০ ব্যারেল তেল মজুদ রাখা ও ওজনে কম দেয়ার আপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের সুশৃঙ্খলভাবে মজুদকৃত তেল ন্যায্যমূল্যে ক্রয় করার জন্য বলা হয়। ইতোমধ্যে ক্রয়-বিক্রয় কার্যক্রম চালু রয়েছে। জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা এর নির্দেশে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার।

