এস এম আলম, ৫ এপ্রিল: সারা বাংলাদেশের ১৮ টি জেলার মোট ৩০ টি উপজেলায় শিশুদের হাম রুবেলা প্রতিরোধে জরুরী টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। পাবনা জেলার ৪ টি উপজেলা পাবনা সদর, আটঘরিয়া, ঈশ্বরদী ও বেড়া উপজেলায়। পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জরুরী টিকাদান কর্মসুচী উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: কামরুজ্জামান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. হাবিবুর রহমান, মানসিক হাসপাতালের পরিচালক ডা. শাফকাত ওয়াহিদ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান রিমন, সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস বৈশাখী, ডেপুটি সিভিল সার্জন, মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ও মেডিকেল অফিসার পাবনা সদর উপজেলা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. একেএম কামরুজ্জামান ও ডা. রাশিদুল বারী, ইউনিসেফ প্রতিনিধি ডা.পঙ্কজ ভোমিক, ডা.বিকাশ দাশ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পাবনা সদর সহ বিভিন্ন প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও গ্যাভি এর সহযোগিতায় এই জরুরী টিকাদান কর্মসুচীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী বাচ্চাদের টিকা প্রদান করা হচ্ছে।

