Homeজেলা সংবাদপাবনায় জব ফেয়ার অনুষ্ঠিত

পাবনায় জব ফেয়ার অনুষ্ঠিত

এস এম আলম, ৫ এপ্রিল: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর আর্থিক সহায়তায় পাবনায় তিনটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার। সকালে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি ও পৌর প্রশাসক মো: মনিরুজ্জামান। বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডির নির্বাহী পরিচালক শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, পিকেএসএফের উপ প্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী, কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মোকসেদুল আলম সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। এ ফেয়ারে স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড সহ ৩৮টি বেসরকারি সংস্থা শতাধিক শিক্ষিত বেকার যুবককে চাকুরীর জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments