Homeজেলা সংবাদপাবনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু

পাবনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু

এস এম আলম, ৫ এপ্রিল: আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন পাবনা জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য এস এম আলম, জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, এআর গ্রুপের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, পাবনা সদর গোরস্থানের সভাপতি গোলাম রব্বানী কামনা, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর মাসুম বগা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল ইসলাম বিশু দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments