এস এম আলম, ১৬ মে: পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। সকালে এই কার্ড বিতরণ অনুষ্ঠান ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় উপস্থিত ছিলেন পাবনা ৫ আসনের সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ২ আসনের সদস্য সেলিম রেজা হাবিব, এমপি সংরক্ষিত আসন পাবনা-সিরাজগঞ্জ অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো: ছুফি ইল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা সহ বিএনপি নেতৃবৃন্দ। সর্বসাকুল্যে ফ্যামিলি কার্ডের জন্য উপযুক্ত ৮২টি পরিবারের ৫৭৮ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
