এস এম আলম, ১৬ মে: পাবনায় মোবারকপুর ডিপ-১ তেল গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্পের হুকুমদখলদারকৃত ভূমি মালিকদের অনুকূলে ফসলের ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেড়া- সুজানগর পাবনা ২ কে এম সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, নির্বাহী অফিসার (ইউএনও) সুজানগর মীর রাশেদুজ্জামান রাশেদ, প্রকল্প পরিচালক মোবারকপুর ডিপ-১ ডিলিং প্রকল্প স আ ম মেরাজুল আলম, মহাব্যবস্থাপক নির্মাণ বিভাগ এস এম কামরুজ্জামান, উপমহাব্যবস্থাপক নিরীক্ষা উপ বিভাগ বাপেক্স পেট্রো বাংলা ওমর পারভেজ সহ বিএনপি নেতৃবৃন্দ। এই প্রকল্পে “৩টি অনুসন্ধান কূপ (শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ-১) খনন” শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের আওতায় পাবনা জেলার সুজানগর উপজেলায় অবস্থিত মোবারকপুর ভূগঠনে ৬,০০০ (+১০০) মিটার গভীরতায় মোবারকপুর ডিপ-১ অনুসন্ধান কূপ খনন টেস্টিং ও কমপ্লিশনের মাধ্যমে উত্তোলনযোগ্য গ্যাসের উপস্থিতি নিশ্চিতের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) কর্তৃক গত ০১-১২-২০২৫ খ্রি. তারিখে বাপেক্স-এর অধীনে জিওবি ঋণ ও নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের জন্য “৩টি অনুসন্ধান কূপ (শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ-১) খনন” শীর্ষক প্রকল্পটি অনুমোদিত হয়েছে এবং গত গত ৩০ এপ্রিল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন লাভ করেছে। অনুমোদিত প্রকল্পটির বাস্তবায়ন কাল ০১ অক্টোবর ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৭। ৩টি অনুসন্ধান কূপ (শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ-১) খনন” শীর্ষক প্রকল্পের সর্বমোট প্রাক্কলিত ব্যয় ১,১৩৬.২৫ কোটি টাকা তন্মধ্যে জিওবি ‘উন্নয়ন ঋণ’ ৯০৯.০০ কোটি টাকা এবং কো¤পানির নিজস্ব অর্থায়ন ২২৭.২৫ কোটি টাকা। মোবারকপুর ডিপ-১ অনুসন্ধান কূপ হতে বাণিজ্যিক গ্যাসের উপস্থিতি নিশ্চিতকরণ সাপেক্ষে দৈনিক ২০ এমএমএসসিএফ গ্যাস উত্তোলিত হবে বলে প্রাক্কলন করা হয়েছে।
পাবনায় তেল গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্পের হুকুমদখলদারকৃত ভূমি মালিকদের অনুকূলে ফসলের ক্ষতিপূরণের চেক হস্তান্তর
RELATED ARTICLES
