Homeজাতীয়ঈদের ছুটিতে ঢাকার বায়ু ‌‘সহনীয়’ 

ঈদের ছুটিতে ঢাকার বায়ু ‌‘সহনীয়’ 

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা। ঈদের ছুটিতে অনেকে বাড়ি ফিরছেন। ঢাকা শহর অনেকটাই ফাঁকা হতে শুরু করেছে। ফলে রাজধানী ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। আজ এই শহরের বাতাসের মান ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ১৭ নম্বরে। মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা ৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।দিল্লির বায়ুর মানের স্কোর ১৯৩ অর্থাৎ সেখানকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments