Homeখেলাধুলাস্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন স্পেন কোচ লুইস ডি লা ফুয়েন্তে। সোমবার মাদ্রিদে ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। তবে বড় চমক হলো—স্কোয়াডে নেই কোনো রিয়াল মাদ্রিদের খেলোয়াড়।বিশ্বকাপের আগে স্পেনের সবচেয়ে আলোচিত অনুপস্থিতি ডিফেন্ডার ডিন হুইজসেন। তার সঙ্গে বাদ পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি কার্ভাহাল, যিনি ৫৫ সদস্যের প্রাথমিক তালিকাতেও ছিলেন না। এছাড়া রবিন ডি নরম্যান্ডকেও চূড়ান্ত দলে রাখা হয়নি।অন্যদিকে ইনজুরির কারণে দলে জায়গা হয়নি ফেরমিন লোপেজের। ভাঙা পায়ের কারণে তিনি বিশ্বকাপ মিস করছেন।

২০২২ বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল স্পেনকে। তবে এরপরই ইউরো ২০২৪ জিতে দলটি আবারও নিজেদের শক্তির জানান দেয়। এবারও দে লা ফুয়েন্তের দলকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে। গ্রুপ ‘এইচ’-এ স্পেনের প্রতিপক্ষ কেপ ভার্দে, সৌদি আরব এবং উরুগুয়ে।বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন। ৪ জুন ইরাক এবং ৮ জুন পেরুর বিপক্ষে মাঠে নামবে তারা।

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক
উনাই সিমন, ডেভিড রায়া এবং হোয়ান গার্সিয়া।

রক্ষণভাগ
মার্ক কুকুরেলা, পাও কুবারসি, আয়মেরিক লাপোর্তে, অ্যালেক্স গ্রিমালদো, পেদ্রো পোরো, এরিক গার্সিয়া, মার্কোস লরেন্তে ও মার্ক পিউবিল।

মিডফিল্ড
রদ্রি, পেদ্রি, গাভি, ফ্যাবিয়ান রুইজ, মার্টিন জুবিমেন্দি, অ্যালেক্স বায়েনা ও মেরিনো।

আক্রমণভাগ
লামিনে ইয়ামাল, দানি ওলমো, নিকো উইলিয়ামস, ফেরান তোরেস, মাইকেল অয়ারজাবাল, জেরেমি পিনো, বোর্জা ইগলেসিয়াস ও ভিক্টর মুনোজ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments