এস এম আলম, ২৮ মে: পাবনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। সকালে পুলিশ লাইনস ঈদগাহ ময়দান ও আরিফপুর সদর গোরস্থানে জেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পুলিশ লাইনস ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ। আরিফপুর সদর গোরস্থানে নামাজ আদায় করেন সভাপতি গোলাম রব্বানী কামনা, সহ সভাপতি আফজাল হোসেন রাজা, ঈদগাহ কমিটির আহবায়ক সেলিম আহমেদ, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, আওকাত হোসেন, রবিউল ইসলাম, শিহাব উদ্দিন মাস্টার, রইস উদ্দিন সরদার, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ মুসল্লিগণ। এছাড়া জেলা স্কুল মাঠ, চাপা বিবি জামে মসজিদ সহ জেলায় প্রায় তিন শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে মুসল্লিরা পশু কুরবানী করেন।

