Homeখেলাধুলাদেশবাসীকে ঈদের শুভেচ্ছা তিন অধিনায়কের

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা তিন অধিনায়কের

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। পরিবার-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কর্মস্থল ছেড়ে স্থায়ী ঠিকানায় চলে গেছেন বেশিরভাগ মানুষ। কোনো প্রকার আন্তর্জাতিক সিরিজ না থাকায় দেশেই পরিবারের সঙ্গে ঈদের সময়টা কাটাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভাগাভাগি করে নিয়েছেন সবার মাঝে ঈদের আনন্দও। ফেসবুকে ভেরিফায়েড পেজে ছবি শেয়ার করে তারা জানিয়েছেন শুভেচ্ছা।টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিশ্বাস, ত্যাগ ও আশীর্বাদ। সবাইকে ঈদ মোবারক।’

টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসও জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। তিনি লিখেছেন, ‘পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। এই বরকতময় ঈদ আপনার জীবন ভরে তুলুক শান্তি, আনন্দ, সুখ ও অফুরন্ত কল্যাণে। আপনি ও আপনার প্রিয়জনদের জন্য রইলো ভালোবাসা, সম্প্রীতি ও একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তে ভরা একটি দারুণ ঈদের শুভকামনা।’ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ পরিবারের সঙ্গে ঈদ করছেন খুলনার খালিশপুরে। ঈদের নামাজ শেষে এলাকার সবার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করে দিন,আমাদের কোরবানি কবুল করে নিন। আমিন।’উল্লেখ্য, সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। আগামী ৯ জুন থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাদা বলের সিরিজ। ঘরের মাঠে অজিদের বিপক্ষে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। ওয়ানডে সিরিজ হবে ঢাকায় ও চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments