Homeআন্তর্জাতিকবেলিংহ্যামের জোড়া গোলে সেমিতে ইংল্যান্ড

বেলিংহ্যামের জোড়া গোলে সেমিতে ইংল্যান্ড

জুড বেলিংহ্যামের দুর্দান্ত জোড়া গোলে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড।মিয়ামি গার্ডেনসে কোয়ার্টার-ফাইনালে একসময় ১-০ গোলে পিছিয়ে থাকা থ্রি লায়ন্স অতিরিক্ত সময়ে ঘুরে দাঁড়িয়ে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে। একই সঙ্গে বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার নরওয়ের স্বপ্নও ভেঙে যায়।ম্যাচের ৩৬তম মিনিটে আন্দ্রেয়াস স্কিয়েলদেরুপের দুর্দান্ত বাঁ-পায়ের শটে এগিয়ে যায় নরওয়ে। তার শটটি ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে দূরের পোস্টে লেগে জালে জড়ায়। ম্যাচে ধারাবাহিক আক্রমণের পুরস্কার হিসেবেই এই গোল পায় নরওয়ে।তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে ইংল্যান্ড। বক্সের ভেতরে সুযোগ পেয়ে জুড বেলিংহ্যাম জোরালো শটে গোল করে ম্যাচে ১-১ সমতা আনেন।দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি। ইংল্যান্ডের হ্যারি কেইনের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। অন্যদিকে নরওয়ের টরবিয়র্ন হেগেমের করা গোলও ফাউলের কারণে গ্রহণ করা হয়নি।

নির্ধারিত ৯০ মিনিটে ফল না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটেই আবারও নায়ক বেলিংহ্যাম। নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড একটি শট পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে ফিরতি বলে সহজেই জালে বল পাঠিয়ে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।মিয়ামির তীব্র গরমে দুই দলের খেলোয়াড়রাই ক্লান্ত হয়ে পড়লেও নরওয়ের কোচ স্টলে সলবাক্কেন অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে তুলে নিয়ে জর্গেন স্ট্র্যান্ড লারসেনকে নামিয়ে চমক দেন। কিন্তু সেই পরিবর্তনেও ম্যাচে ফিরতে পারেনি নরওয়ে।শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় ধরে রেখে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় ইংল্যান্ড। গত তিনটি বিশ্বকাপের মধ্যে এটি তাদের দ্বিতীয় সেমিফাইনাল। আগামী বুধবার আটলান্টায় সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments