Homeআন্তর্জাতিকইরানে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার’ পরিকল্পনা ট্রাম্পের!

ইরানে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার’ পরিকল্পনা ট্রাম্পের!

ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা স্থগিত করা হয়। আলোচনার মাধ্যমে সমঝোতার সম্ভাবনা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন তিনি।রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে নতুন করে আলোচনা সোমবার বিকেল থেকেই শুরু হবে। তিনি বলেন, ‘আমরা যখন চাই, তখনই অভিযান চালাতে প্রস্তুত। কিন্তু আমি মানুষ হত্যা করতে চাই না।’এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেও ট্রাম্প বলেন, সম্ভাব্য একটি সমঝোতার কাঠামো তৈরি হওয়ায় হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে।তবে সোমবারের আলোচনায় কারা অংশ নেবেন বা কোথায় বৈঠক অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য দেননি ট্রাম্প।তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচি—দুই ইস্যুতেই সমঝোতার সম্ভাবনা রয়েছে।ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান স্থগিত করার কোনো অনুরোধ জানায়নি তেহরান। ট্রাম্পের বক্তব্যকে তারা ‘নতুন একটি মিথ্যা’ বলে অভিহিত করেছে।অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে ওমানের মধ্যস্থতায় চলা আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সুত্র: বিবিসি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments