Homeজাতীয়জ্বালানি নিরাপত্তায় নিশ্চিতে আলজেরিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান

জ্বালানি নিরাপত্তায় নিশ্চিতে আলজেরিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান

আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের জ্বালানি, সার, ওষুধ, জাহাজ নির্মাণসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি। বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়।বৈঠকে বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।এসময় বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, জলবায়ু পরিবর্তন, খেলাধুলা, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন শামা ওবায়েদ ইসলাম। পাশাপাশি জলবায়ু ইস্যুতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাবের শিকার দুই দেশ হওয়ায় এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আলজেরিয়ায় আরও বেশি পচনশীল ও পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্য রপ্তানির জন্য উৎসাহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রে অংশীদারত্ব আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।জবাবে আলজেরিয়ার রাষ্ট্রদূত দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর করতে জ্বালানি, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ, খেলাধুলা, সংস্কৃতি এবং উচ্চপর্যায়ের সফরসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments