Homeজেলা সংবাদপাবনা আরএম একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

পাবনা আরএম একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

এস এম আলম, ২১ সেপ্টেম্বর: পাবনার রাধানগর মজুমদার একাডেমি স্কুল এন্ড কলেজের স্কুল শাখার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে এবং প্রভাষক মোহাম্মদ ওয়ালী উল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের প্রশাসক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুরুন্নবী হুমু, সহকারী শিক্ষক সামির উদ্দিন, সহকারী শিক্ষক সুমন আলী শেখ, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম আলম, সাংবাদিক আব্দুল হামিদ খান সহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং তাদের উৎসাহিত করা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments