Homeজাতীয়ঢাকায় ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতা-যানজটের আশঙ্কা

ঢাকায় ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতা-যানজটের আশঙ্কা

ঢাকায় আজ সকাল থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও যানজট সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি জানান, চট্টগ্রাম বিভাগ থেকে ঢাকা বিভাগের দিকে ধীরগতিতে অগ্রসর হচ্ছে একটি বজ্রঝড়। বর্তমানে এটি কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে অতিক্রম করছে।তার পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ঝড়টি নারায়ণগঞ্জ ও নরসিংদীর ওপর দিয়ে এবং সকাল ৮টা থেকে ১১টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে অতিক্রম করতে পারে।তিনি আরও জানান, ঢাকায় বৃষ্টিপাত ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে অফিসগামী এবং স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের সকালেই জলাবদ্ধতা ও তীব্র যানজটের মুখে পড়তে হতে পারে।এ কারণে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং বজ্রঝড়ের সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments