Homeখেলাধুলাপদক হারিয়ে দেশে ফিরছে নারী ক্রিকেট দল

পদক হারিয়ে দেশে ফিরছে নারী ক্রিকেট দল

গত এশিয়ান গেমসে বাংলাদেশের দুটি ব্রোঞ্জ পদক এসেছিল ক্রিকেট থেকে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এই পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশের মেয়েরা ব্রোঞ্জ পদক জিতেছিল।এবার সেই পাকিস্তানের কাছে হেরে পদক খুইয়ে শূন্যহাতে ফিরছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এখন পুরুষ ক্রিকেট দল পদক ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) করোগি স্পোর্টস পার্কে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ১৪৬ রানের লক্ষ্য দেয় বাংলাদেশকে। তাড়া করতে নেমে পুরো ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। ফলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩১ রানে জয় পেয়ে ব্রোঞ্জ জিতেছে পাকিস্তান।বাংলাদেশের হয়ে অপরাজিত ৪৬ রান করেন শারমিন আক্তার। দলের হয়ে সেটাই ছিল সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে। ১২ ও ১০ রান করেন দিলারা ও নাহিদা।পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন উম্মে হানি। একটি করে তাসমিয়া, ফাতিমা, নাশরা ও আয়েশা।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক ফাতিমা সানার ৪৫, গুল ফিরোজার ৩১ ও আলিয়া রিয়াজের ২৫ রানে ৮ উইকেটে ১৪৫ রান করে পাকিস্তান। বলা চলে শক্ত লক্ষ্যই দাঁড় করায় তারা।বাংলাদেশের হয়ে সমান ৩টি করে উইকেট পেয়েছেন নাহিদা, স্বর্ণা ও ঋতু মনি। একটি উইকেট সানজিদার ঝুলিতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments