এস এম আলম, ২২ সেপ্টেম্বর: পাবনা সদর হাসপাতাল সড়কে জরুরি রোগীদের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে এক চিকিৎসক। বিকেলে শহরের প্রাণকেন্দ্র লতিফ টাওয়ার থেকে জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়ক সংস্কারের কাজ করছে একদল স্বেচ্ছাসেবী।কাজের তদারকি করছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও নতুন চোখ পত্রিকার প্রকাশক এস এম আলম সহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও রাজনৈতিক কর্মীরা। সাময়িক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত সড়কটির স্থায়ী নির্মাণ ও আধুনিকায়নের দাবি জানিয়েছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে পৌর কর্তৃপক্ষ জানায়, গুরুত্বপূর্ণ এই সড়কটি স্থায়ীভাবে সংস্কারের জন্য দরপত্র (টেন্ডার) প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দ্রুতই নির্মাণকাজ শুরু করা হবে।




