Homeজেলা সংবাদজনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার আহ্বান

জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার আহ্বান

এস এম আলম, ২২ সেপ্টেম্বর: জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টায় অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে পাবনায় লিফলেট বিতরণ করেছে জেলা জামায়াত। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল গাফফার খান কৃষ্টপুর আল-আমিন মসজিদ এলাকা থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে পৈলানপুর মোড় পর্যন্ত যান।এ সময় লিফলেটে জনকল্যাণমুখী ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।লিফলেটে পাবনা জেলা জামায়াতের আমীর ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার আহ্বান জানান। লিফলেট বিতরনকালে সময় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments