Homeজেলা সংবাদপাবনায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

পাবনায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

এস এম আলম, ২৮ সেপ্টেম্বর: “একসাথে, আরও শক্তিশালী, জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো পাবনায়ও পালিত হয়েছে বিশ্ব জলাতঙ্ক দিবস। দিবসটি উপলক্ষে সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ডাঃ আমিনুল হক, ডাঃ রাফিয়া আফরোজ, বাংলা টিভির পাবনা জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা। সভায় বক্তারা জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাণীদের যথাযথ টিকাদানের মাধ্যমে জলাতঙ্ক নির্মুলে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। আলোচনা সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments