Homeজেলা সংবাদপাবনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

পাবনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

এস এম আলম, ২৮ সেপ্টেম্বর: পাবনা জেলা প্রশাসনের আয়োজনে পাবনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জমান আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, জেলা সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments