Homeজেলা সংবাদপরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে পাবনায় মশাল মিছিল অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে পাবনায় মশাল মিছিল অনুষ্ঠিত

এস এম আলম, ২৯ সেপ্টেম্বর: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে  পাবনায় মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে জেলা স্কুল সামনে থেকে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্রাব) পাবনা জেলা শাখা সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নেমানের নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়া স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।এর আগে  সংক্ষিপ্ত সমাবেশেআহমেদ মোস্তাফা নেমান বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তিনি দেশের শান্তি, গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তা বজায় রাখার আহ্বান জানান। সমাবেশে  যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments