Homeজেলা সংবাদপাবনা জেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে বিভিন্ন পূজামন্ডপ...

পাবনা জেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

এস এম আলম, ৮ অক্টোবর: পাবনা জেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ ভদ্র, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি মলয় কুমার দাস রায়, বাংলা টিভি জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। পাবনায় এবারে ৩৬৩টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।আয়োজকরা বলছেন, ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি দুর্গোৎসব পাবনায় সম্প্রীতিরও এক মিলনমেলা। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে।উৎসবকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments