প্রথমবারের মতো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে স্বাগতিক হিসেবে খেলছে আফগানিস্তান। সিরিজের একমাত্র টেস্টে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।টেস্টে বাংলাদেশ-আফগানিস্তান লড়াইয়ের হিসাব সমান। দুই দলের দুইবারের মুখোমুখিতে জয় একটি করে। এবার সেই সমতা ভাঙার পালা।দুই দলের প্রথম টেস্ট হয়েছিল ২০১৯ সালে চট্টগ্রামে। সেবার বাংলাদেশকে ২২৪ রানে হারিয়ে চমক দেখিয়েছিল আফগানিস্তান। ২০২৩ সালে ঢাকায় ফিরতি টেস্টে অবশ্য আফগানদের ওপর আধিপত্য দেখায় বাংলাদেশ। বাংলাদেশ জিতেছিল ৫৪৬ রানের বিশাল ব্যবধানে।



