Homeজেলা সংবাদপাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এস এম আলম, ১৩ অক্টোবর: “ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে অগ্নিকান্ড ও ভুমিকম্প বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মনিরজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার এবং পাবনা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রেহানুল ইসলাম বুলাল, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাবনার সার্বিক সহযোগিতায় আয়োজিত মহড়ায় অগ্নিকান্ড ও ভুমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী করা হয়। আলোচনা সভায় বক্তারা দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments