Homeখেলাধুলাপেলের রেকর্ড ভাঙেননি মেসি

পেলের রেকর্ড ভাঙেননি মেসি

গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে রিয়াল ভায়োদলিদের বিপক্ষে স্প্যানিশ লা লিগার ম্যাচে দুর্দান্ত খেলেছেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। দলের ৩-০ গোলের জয়ে তার অবদান ছিল এক গোল ও এক এসিস্ট। এছাড়া সরাসরি অবদান ছিল তৃতীয় গোলটিতেও। তবে ম্যাচের ফল কিংবা তার পারফরম্যান্স ছাপিয়ে অসাধারণ এক রেকর্ডে।

কিন্তু সেই ম্যাচের পাঁচদিন পর এখন ভিন্ন দাবি তুলেছে পেলের ক্লাব সান্তোস। তাদের মতে, পেলের রেকর্ড ভাঙতে পারেননি মেসি। কেননা সান্তোসের হয়ে পেলের গোলসংখ্যা ৬৪৩ নয়, বরং ১০৯১টি। যে কারণে পেলের চেয়ে এখনও ৪৪৭ গোল পিছিয়ে রয়েছেন ৬৪৪ গোল করা মেসি। এ বিষয়ে বিস্তারিত এক বিবৃতিও দিয়েছে সান্তোস।‘পেলের খাতা থেকে যেই ৪৪৮ গোল এখন মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, সেই গোলগুলো তখনকার সময়ের শীর্ষ ক্লাবের বিপক্ষেই করা হয়েছিল। মেক্সিকোর ক্লাব আমেরিকা এবং চিলির কলো কলোর বিপক্ষে ৯টি করে গোল আছে পেলের, ইন্টার মিলানের বিপক্ষে আছে ৮টি। যারা ষাটের দশকে অন্যতম সেরা ক্লাব ছিল।’

‘এই বাদ দেয়ার তালিকায় আরও বড় বড় নাম যেমন রিভার প্লেট, বোকা জুনিয়র্স, রেসিং, ইউনিভার্সিদাদ ডি চিলি, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, লাজিও, নাপোলি, বেনফিকা এবং আন্ডারলেখটের মতো ক্লাব রয়েছে। যে ক্লাবে মেসি খেলেন, সেই বার্সেলোনার বিপক্ষেও পেলে চার ম্যাচে ৪টি গোল করেছেন।’

‘কিছু বিশ্লেষক এখন যুক্তিতর্ক করেন যে, পেলের ৪৪৮টি গোল প্রীতি ম্যাচে দুর্বল দলের বিপক্ষে করা হয়েছে। যদি সেটি হয়েও থাকে, তবুও ম্যাচগুলো অফিসিয়াল নিয়ম মেনে, অফিসিয়াল জার্সিতেই খেলা হয়েছিল। আমাদের মাথায় রাখা উচিত, ক্লাবগুলো জাতীয় ফেডারেশনের অনুমতি নিয়েই প্রীতি ম্যাচ খেলে। যেখানে নিয়মকানুন সব ফিফারই থাকে।’

‘যত কিছুই বিবেচনায় আনা হোক না কেন, প্রতিপক্ষ যত দুর্বলই হোক না কেন, পরিসংখ্যান তো ফেলে দেয়া যাবে না। সংখ্যা সবসময় স্থির। এইবারের বিপক্ষে গোলের যেমন মূল্য, ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোলেরও পরিসংখ্যানগতভাবে একই মূল্য। রিয়াল মাদ্রিদ কিংবা ট্রান্সভাল; যে দলই হোক না কেন, সব গোলের মূল্য একই।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments