এস এম আলম,২৬মার্চঃ মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে স্বাধীনতা দিবসের সূবর্ণ জয়ন্তী । এই উপলক্ষে সকালে পাবনা চেম্বার অব কমার্স এর আয়োজনে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । র্যালীতে উপস্থিত ছিলেন পাবনা চেম্বার অব কমার্স এর সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি , পরিচালক এবিএম ফজলুর রহমান সহ বিভিন্ন ব্যবসায়ী, সংগঠন সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পাবনা চেম্বার অব কমার্স এর সদস্যবৃন্দ।

র্যালী শেষে পাবনায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় পাবনায় পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে পাবনা চেম্বার অব কমার্স ।
